শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গাঁজাসহ অভিনেত্রী আটক

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

গাঁজাসহ অভিনেত্রী আটক

ছবি : সংগৃহীত

নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ তারকা ওলগা বেডনারস্কা ৪০ কেজি গাঁজাসহ ধরা পড়েছেন। যার বাজারমূল্য বাংলাদেশি মূল্যে দুই কোটি টাকারও বেশি। নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ শো দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই তারকা যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। যেখানে কর্মকর্তারা দুটি স্যুটকেসে এক লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক শনাক্ত করেন।

গ্রেপ্তারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয়, তাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে। তাকে ২০ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়। সেই সাজায় উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী যদি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন, তবে তাকে ২০ মাস জেল খাটতে হবে।

বেডনারস্কা আদালতে দাবি করেন, তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে। সে জন্য তাকে ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেওয়া হবে। এর মধ্যে মাদক আছে তা জানতেন না তিনি।

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.