বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৫ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
কোনো না কোনো কারণে চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে, সমালোচনা কিংবা বিতর্ককে তোয়াক্কা করেন না তিনি। ফিল্মে কোন ধরনের চরিত্রে কাজ করতে চান উর্বশী- এ বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডাকু মহারাজ’-এ এসআই জানকির মতো চরিত্র আমাকে অনুপ্রাণিত করে। পিরিয়ড ড্রামা করার ইচ্ছা আছে আমার।
আদতে আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যা আমাকে দিয়ে নতুন কিছু করিয়ে নেবে। সেটা ইনটেন্স ড্রামা হোক বা অ্যাকশন প্যাকড কোনো চরিত্র-আপত্তি নেই। এ ছাড়া আমি বায়োপিকে অভিনয় করতে চাই। আবার আমি গ্লোবাল এন্টারটেইনার হিসেবে পরিচিতি পেতে চাই। ভারতকে সব প্ল্যাটফরমে রিপ্রেজেন্ট করতে চাই।
এমন কিছু গল্প বা ফিল্মের অংশ হতে চাই, যা নারীকেন্দ্রিক। ভবিষ্যতে পরিচালনা করারও ইচ্ছা আছে আমার। ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজের লেগেসি তৈরি করতে চাই। এ অভিনেত্রী বলেন, মূলত আমার লক্ষ্য হলো ছকভাঙা কাজ করা। এ ছাড়া, ফ্যাশনের প্রতি বরাবরই ভালোবাসা প্রকাশ করেন উর্বশী। তিনি নিজের একটা ফ্যাশন ব্র্যান্ড খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছেন। এ বিষয়ে উর্বশী বলেন, এই ফ্যাশন ব্র্যান্ডের পোশাক আমার ব্যক্তিত্বকে প্রতিফলিত করবে। বোল্ড, গ্লোবাল অ্যাস্থেটিক আর ভারতীয় কারিগরির মেলবন্ধন ঘটাবে, যা আমার ক্রিয়েটিভ সত্তাকে তুলে ধরবে।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh