বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১২ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন। গত ১০ অক্টোবর রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার। শিলার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়। বিয়ের বিষয়ে শিরিন শিলা বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।
সাজিলের সঙ্গে পরিচয়ের বিষয়ে নায়িকা বলেন, একটা মজার স্মৃতি আছে। ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। পরিচয়ের ঠিক ছয় বছর পর একই দিনে বিয়ে করলাম। এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিলো। সাজিল খুব ভালো মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।
শিরিন শিলার স্বামী ভৈরবের ছেলে। থাকেন ঢাকার খিলগাঁওয়ে। নায়িকার বাস করেন আফতাব নগর। বিয়ের একদিনের মাথায় নিজ নিজ বাসায় ফিরেছেন এই নতুন দম্পতি। হানিমুনের প্রশ্নে শিলা জানান, এখনো সিদ্ধান্ত নেননি। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে বড় করে বিয়ের আয়োজন করবেন তারা। এ বছরের শুরুতেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন শিলা। বলেছিলেন, ২০২৪ সালে মনের মধ্যে ঘণ্টা বাজবে এমন একজনকেই খুঁজছেন তিনি। তাকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সাজাতে চান জীবন।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh