শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া

নিরব-স্পর্শিয়া

ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরব অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। তার রেশ কাটতে না কাটতেই এবার নতুন লুকে হাজির হলেন এ নায়ক। নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। নাম ‘সুস্বাগতম’। এ সিনেমার জন্য লম্বা চুল ও দাড়ি কেটেছেন তিনি। সিনেমায় নিরবের বিপরীতে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। শফিকুল আলমের পরিচালনায় এতে দ্বিতীয়বারের মতো জুটি হলেন নিরব ও স্পর্শিয়া।

এর আগে তারা ‘ফিরে দেখা’- ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। স্পর্শিয়ার স্বপ্ন তিনি পাইলট হবেন। এই স্বপ্ন নিয়েই রাত-দিন একাকার করে ফেলছেন। এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘সুস্বাগতম’। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে হচ্ছে ছবিটির শুটিং।

ছবিতে কাজ প্রসঙ্গে নিরব বলেন, এ ছবিতে আমাকে দু’টি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি। আর এ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। প্রস্তুতি নিয়েই শুটিংয়ে নেমেছি। ‘সুস্বাগতম’-এ একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে।

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.