বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া। নাচের মাধ্যমে এ জগতে প্রবেশ করলেও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বিজ্ঞাপন ও নাটকে কাজ করে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন টয়া। এ ছাড়া বিনোদন জগতে কাজের পাশাপাশি ঘোরাঘুরি করতেও বেশ পছন্দ করেন এ মডেল। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়।
এবার অভিনেত্রীর নজরকাড়া লুকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ১৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুকে সি বিচের কয়েকটি ছবি শেয়ার করেছেন টয়া। সেখানে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন এ অভিনেত্রী। ক্যাপশনে টয়া লিখেছেন— অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী টয়ার পরনে রয়েছে সাদা ও নীলের কম্বিনেশনের ফ্লোরাল প্রিন্টের একটি গাউন। সৈকতে খোলা চুলে বেশ খোশ মেজাজেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। টয়ার এমন রূপ ঝড় তুলেছে ভক্তদের হৃদয়ে। এ ছবিগুলো পোস্ট করা মাত্রই অভিনেত্রীর কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা বয়ে গেছে নেটিজেনদের। এক নেটিজেন লিখেছেন— আমার সব সময়ই প্রিয় টয়া। আরেক নেটিজেন লিখেছেন— তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।
Posted ৩:০১ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh