শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘টিকটক করার সময় নেই’

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩

‘টিকটক করার সময় নেই’

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি : সংগৃহীত

মাঝেমধ্যেই নেটিজেনদের সমালোচনায় চলে আসেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। টিকটক করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ভিডিও পোস্ট করা—এসব নিয়ে ট্রলের শিকার হতে হয়েছে তাকে। এবার টিকটক করার বিষয়ে মুখ খুলেছেন তিনি। সংবাদমাধ্যমকে দীঘি বলেন, ‘বাংলাদেশের চিত্রনায়িকাদের মধ্যে আমি একাই টিকটক করি না, অনেকেই করেন।

কিন্তু জানি না শুধু আমাকেই কেন টিকটকের বিষয়ে প্রশ্ন করা হয়। অন্যদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরেফিরে আমাকেই বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি, আমার ইমেজ নষ্ট হচ্ছে, নায়িকাদের এটা মানায় না।’

দীঘি আরও বলেন, ‘সত্যি বলতে কী, এখন টিকটক করছি না। কারণ আমার হাতে এত সময় নেই। টিকটকের জন্য আলাদা করে সাজা, ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় নেই। যখন ফ্রি থাকি কিংবা কোনো একটা কাজ করছি, তখন হয়তো ছোট করে একটা টিকটক করে ফেলি।’

সমালোচকদের উদ্দেশ্যে দীঘি বলেন, ‘আমাকে যারা ফলো করেন, তারা নিশ্চয়ই বুঝবেন আমি কতটা ব্যস্ত। এখন আমার হাতে টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি। আশা করি টিকটক বিষয়ে আমাকে ভুল বুঝবেন না।

Posted ১১:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.