শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ডিভোর্স হচ্ছে লোপেজ-অ্যাফ্লেকের

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২১ আগস্ট ২০২৪

ডিভোর্স হচ্ছে লোপেজ-অ্যাফ্লেকের

ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় জুটি পপতারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের ডিভোর্স গুঞ্জনটি অবশেষে সত্যি হতে চলেছে। বিয়ের প্রায় দুই বছর পর সংসার ভাঙছে তাদের। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০ আগস্ট দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন সুপিরিয়র কোর্টে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন করেছেন অভিনেত্রী জেনিফার লোপেজ। সরকারি নথিতে বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দু’জন অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন। তবে প্রথমদিকে বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা।

২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় এই যুগলের সাক্ষাৎ। সে সময় তাদের প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এরপর ২০০৩ সালে বাগদান সেরেছিলেন বেনিফার। তবে এর পরের বছর তাদের বাগদান ভেঙে যায়। ২০২২ সালের ১৬ জুলাই প্রথম বাগদান ভাঙার ১৭ বছর পর গাঁটছড়া বাঁধেন বেন ও লোপেজ। বিয়ের পর লোপেজ নিজের ওয়েবসাইটে লিখেছিলেন, ‘বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।’

বিয়ের পর একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত লোপেজ ও বেনকে। সর্বশেষ চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে পাওয়া যায় তাদের। এর পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন রটে। যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন লোপেজ।

কয়েক মাস আগেই পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্টগুলো বাতিল করেছিলেন লোপেজ। তখনই জল্পনা শুরু হয়েছিল সম্পর্ক নিয়ে জটিলতার কারণেই কনসার্ট বাতিল করেছেন তিনি। যদিও বিবৃতিতে লোপেজ বলেছিলেন, পরিবারকে সময় দিতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি ৫৪ বছর বয়সী লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.