শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢাকার সিনেমায় কলকাতার কৌশানী

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

ঢাকার সিনেমায় কলকাতার কৌশানী

কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি

কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জির বেশ কয়েকবার ঢাকার সিনেমায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও বাস্তবে তা ঘটেনি। তবে এবার সত্যি সত্যিই ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। শাপলা মিডিয়া প্রযোজিত ‘পিয়া রে’ সিনেমায় অভিনয়ের জন্য কৌশানী চলতি মাসের শেষের দিকে কলকাতা থেকে উড়াল দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়।

তিনি বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন কৌশানী। এরপর টানা শ্যুটিংয়ে অংশ নেবেন। মাঝে পূজার একটা ব্রেক দেওয়া হবে। শুধু কৌশানী নয়, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শ্যুটে অংশ নিতে ঢাকায় আসছেন।’

দেশে বিদেশি শিল্পীদের শ্যুটিংয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘ওয়ার্ক পারমিট’ এরইমধ্যে পেয়েছেন বলেও দাবি করেন প্রযোজনা প্রতিষ্ঠানের এই কর্মকর্তা।

এই ছবিতে কৌশানীর বিপরীতে নায়ক হিসেবে থাকবেন শান্ত খান। এটি পরিচালনা করবেন পূজন মজুমদার।

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টলিউডের সিনেমা।

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.