বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
পুরোনো ছবি
দীর্ঘ সময় পর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ফিরে এলেন জয়া আহসান- এবার একসঙ্গে দুটি সিনেমা নিয়ে। রায়হান রাফীর ‘তাণ্ডব’ আর তানিম নূরের ‘উৎসব’ দুটি ভিন্ন ঘরানার ছবি, কিন্তু এক জায়গায় মিল— দর্শকের ভালোবাসায় দুটিই সমাদৃত।
ঈদের রঙ না মুছতেই জয়া আবার পা রাখলেন কলকাতার নতুন চলচ্চিত্র প্রকল্পে। গত শনিবার কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এটি মূলত তার আগের ছবির সিকুয়েল, যেখানে আবারও দেখা যাবে সুমন, শুভ্রা ও মেঘনার জটিল সম্পর্কের টানাপড়েন। কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী এবং জয়ার সঙ্গে এবার যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়, যার উপস্থিতি গল্পে যোগ করবে নতুন মাত্রা।
সুমনের অসুস্থতা নিয়ে যে গল্পের সূচনা হয়েছিল ‘অর্ধাঙ্গিনী’তে, সেই গল্প এবার এগিয়ে যাবে একটি বিয়ের উপলক্ষে তিন চরিত্রের নতুন করে মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে। সম্পর্কের পুরনো দাগ, না বলা কথা আর অনুচ্চারিত আবেগ- সবকিছু নিয়ে গড়ে উঠছে এক নতুন আবহ। জয়ার নিজের ভাষায়, ‘কৌশিকদার সঙ্গে কাজ করতে গিয়ে প্রতিটি দিন আলাদা অভিজ্ঞতা হয়। কাজের ধরনে, চরিত্রের গভীরতায় নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করি নতুনভাবে। চূর্ণীদির সঙ্গে আবারও কাজ করছি- এটা এক ধরনের অভিনয় শিক্ষাও বটে।’
Posted ৯:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh