বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০২ জুন ২০২৪
ছবি : সংগৃহীত
ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়ের পাশাপাশি এবার নিজের প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন তিনি। যদিও ইতিমধ্যে প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। গত বছর আগস্ট মাসে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’।
চলতি বছরে আগস্ট মাসে মুক্তি পাবে রাজ পরিচালিত আরেকটি সিনেমা ‘বাবলি’। দু’টি কাজেই স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে প্রযোজক হিসেবে ছিলেন শুভশ্রী। এবার রাজের প্রযোজনা সংস্থা ছেড়ে আলাদা প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন এই অভিনেত্রী।
তার নতুন প্রযোজনা সংস্থার নাম ‘সিকাবা হাউজ’। তবে রাজ এবং শুভশ্রী একে-অপরের সঙ্গে হাত মিলিয়েই দুইটি সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। শুভশ্রী বলেন, আমার শাশুড়ি মা এবং রাজ দু’জনেই বরাবর চেয়েছেন যেন আমি অভিনয়ের পাশাপাশি নিজে কিছু করি এবং আলাদা পরিচিতি গড়ে তুলি।
আর সেটা অবশ্যই অন্য প্রযোজনা সংস্থার অধীনে নয়। তারা উৎসাহ দিয়েছেন বলেই আমি এই পথে এগিয়েছি। এই প্রযোজনা সংস্থায় মূলত নতুনদের সুযোগ দিতে চান তিনি। খুব শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা করবেন শুভশ্রী। উল্লেখ্য, গত বছর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখেন এই অভিনেত্রী। সেই সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh