শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পরীমনির ‘রঙিলা কিতাব’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪

পরীমনির ‘রঙিলা কিতাব’

ছবি: সংগৃহীত

হইচইয়ের নতুন সিজন আসছে। এর নাম দেয়া হয়েছে ‘গল্পের নতুন অধ্যায়’। নতুন সিজনে আসছে ছয়টি সিরিজ। এগুলো নির্মাণ করবেন দেশের গুণী পরিচালকরা। আর তাতে অভিনয় করবেন দেশের সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় তারকারা। এরমধ্যে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে পরীমনি জানিয়েছেন তিনিও একটি সিরিজে যুক্ত হয়েছেন। আর সেই সিরিজটির নাম ‘রঙিলা কিতাব’। বেশ মজার ছলেই ভিডিওটিতে এমন ঘোষণা দিয়েছেন এ নায়িকা। এ সিরিজটি পরিচালনা করবেন অনম বিশ্বাস। যিনি এর আগে জয়া আহসানকে নিয়ে ‘দেবী’ সিনেমা বানিয়ে প্রশংসিত হয়েছেন।

কিঙ্কর আহসানের উপন্যাস থেকে ‘রঙিলা কিতাব’ নির্মাণ করবেন নির্মাতা। খুব দ্রুতই শুরু হবে এর কাজ। এদিকে পরীমনি বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার একটি সিনেমা নিয়ে। ‘ফেলুবকশি’ নামের এ সিনেমাটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। আর এতে টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহমের বিপরীতে অভিনয় করছেন পরীমনি। এ সিনেমার শুটিং চলাকালীনই কলকাতার সিরিজ ‘রঙিলা কিতাব’-এ যুক্ত হলেন এ নায়িকা। তিনি বলেন, এটা একটি নতুন গল্প, নতুন চরিত্র। তাছাড়া হইচইয়ে আমার প্রথম কাজ হতে যাচ্ছে। সব মিলিয়ে আমি এক্সাইটেড। আশা করছি খুব ভালো কিছু হবে।

Posted ৬:১০ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.