শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পরীর সাজে ধরা দিলেন বুবলী

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪

পরীর সাজে ধরা দিলেন বুবলী

ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান। এরপর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি ফেসবুকে ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বেশ হাসিখুশি হিসেবে দেখা গেছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসিতে ডানা কাটা সাদা পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে এক অনন্য লুকে ধরা দিয়েছেন। মিষ্টি হাসি আর চোখের চাহনি যেন ভক্তদের চোখ ফেরাতে দিচ্ছে না। সেই পোস্টে এ অভিনেত্রী একটি গানের লিরিক্স ক্যাপশনে লিখেছেন যার অর্থ, ‘এমন ভাবে হাসুন যেন আপনি স্বর্গের ফেরেশতা হিসেবে এসেছেন।’

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। সাবিহা নামে একজন লিখেছেন, ‘মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দোয়া করি এই সুন্দরটাই যেন আপনার মনের ভেতরে থাকে।’ আরেকজন অনুরাগী লিখেছেন, ‘দুইদিকে ডানা সাদা মেঘকন্যাকে দেখতে খুব সুন্দর লাগছে।’

তামিমের ভাষ্য, ‘মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপু তোমাকে কারো নজর না লাগে দোয়া করি ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো। ফাহাদ লিখেছেন, ‘মাশাল্লাহ কিউটের ডিব্বা মেঘপরি।’

উল্লেখ্য, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়।

Posted ১১:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.