বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
টলিউডের আলোচিত চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি। এবার মুম্বইয়ের পার্টিতে বেসামাল নেচে ভাইরাল হয়েছেন। তার নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে নেটিজেনরা নানা রকমের মন্তব্য করছেন।
ভিডিওতে দেখা যায় রাতের পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ খোশমেজাজে রয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার মুম্বইয়ের উদ্দেশ্যে কলকাতা ছাড়েন শ্রাবন্তী। এই মুহূর্তে অভিনেত্রীর ব্যস্ততা তুঙ্গে। হাতে রয়েছে একগুচ্ছ কাজ। সেই আবহেই কলকাতা থেকে মায়ানগরীর উদ্দেশ্যে উড়ে যান তিনি।
আর সেখানেই রাতের পার্টিতে মাতলেন বন্ধুবান্ধবদের সঙ্গে। নাচতে নাচতে অনেকটাই বেসামাল হয়ে পড়েন তিনি। সেই ছবিও তুলে ফেলেন কেউ কেউ। জানা যায়, মুম্বইয়ে এক সপ্তাহের কাজ রয়েছে শ্রাবন্তীর। সেই কাজ সেরেই কলকাতায় ফিরবেন তিনি। তবে শহরে ফেরার পরও তার ব্যস্ততা বহাল থাকছে। কারণ, তারপরই আগরতলায় উড়ে যাবেন তিনি। সেখানকার কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে আরও দশ দিন লাগবে তার।
অন্যদিকে ‘দেবী চৌধুরানী’র মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করছেন শ্রাবন্তী। কারণ, ফিল্মি ক্যারিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই ইতিমধ্যেই ঘোড়া চালানোর তালিম নেয়া শুরু করেছেন মাঠে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপ করছেন তিনি।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh