শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফিল্মফেয়ারে পুরষ্কার জিতলেন বাংলাদেশের তিন তারকা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪

ফিল্মফেয়ারে পুরষ্কার জিতলেন বাংলাদেশের তিন তারকা

ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে টালিউডে কাজ করছেন ঢালিউডের অনেক অভিনয় শিল্পী। কিন্তু ফিল্মফেয়ার পুরষ্কারে সাফল্য ছিল শুধুমাত্র জয়া আহসানের। এবার সাফল্যে সামিল হলেন তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসরে সেরা নবাগতর পুরষ্কার জিতেছেন ফারিণ ও সোহেল। খালি হাতে ফেরেননি জয়া আহসানও৷ প্রথমবারের মতো পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। এটি ফিল্মফেয়ারে জয়ার চতুর্থ পুরষ্কার।

কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন জয়া। নায়িকার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। পুরষ্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’

অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তাসনিয়া ফারিণ৷ পুরষ্কার পেয়ে ফারিণ বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকেরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’

অন্যদিকে ইন্দ্রনীল রায় পরিচালিতবাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন সোহেল মণ্ডল। ভিসা না থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। পুরস্কার ঘোষণার মুহূর্তটি ফেসবুকে শেয়ার করে সোহেল মণ্ডল লেখেন, ‘ব্ল্যাকলেডি ঘরে আসছে। সেরা নবাগত অভিনেতার পুরস্কার। ইন্দ্রনীল দাদা ও পুরো ‘মায়ার জঞ্জাল’ টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরস্কারটি আমার সব থিয়েটার সহকর্মী ও বন্ধুদের প্রতি উৎসর্গ করলাম। জীবন সিনেমার চেয়েও বেশি বৈচিত্র্যপূর্ণ।’

শুক্রবার কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর। সেখানেই ঘোষিত হয় বিজয়ীদের নাম।

Posted ৬:২১ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.