শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বউ সেজে ছবি দিলেন পূজা

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

বউ সেজে ছবি দিলেন পূজা

পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরি কয়েক বছর আগেও লাইমলাইটে ছিলেন। কিন্তু ইদানীং তাকে আর তেমন দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে এড়িয়ে চলছেন গণমাধ্যমকর্মীদেরও। মনে হয় যেন, আড়ালে থাকতেই স্বচ্ছন্দ তিনি। নতুন কোনো ছবি নিয়ে তিনি যতটা আলোচিত, তার চেয়েও বেশি আলোচিত শাকিব খানের সঙ্গে প্রেম ও নাটকের জোভানের সঙ্গে ছবি নিয়ে। সম্প্রতি হুট করে ফেসবুকে বউ সেজে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন পূজা চেরি। তাতে তার প্রেম, বিয়ে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। অনেক গণমাধ্যমে পূজা চেরির বিয়ের খবরও প্রকাশ হয়েছে। এসব খবরে যারপরনাই বিস্মিত ঢালিউডের এই নায়িকা।

পূজা বলেন, ‘ওটা (ফেসবুকে বউ সেজে আপলোড দেয়া ছবি) প্রকৃতপক্ষে বাস্তবে কোনো বিয়ের ছবি না। একটা ব্রাইডাল শ্যুট ছিল। ব্রাইডাল শ্যুটের ছবি আমি ফেসবুকে পোস্ট করি। যারা এটা নিয়ে ভুল বুঝেছেন, ভুল ব্যখ্যা করেছেন তাদের আমি বোকা ছাড়া কিছুই বলবো না’।

গত বছর থেকে পূজা চেরির সিনেমার খবরের চেয়ে বিয়ে ও প্রেমের গুঞ্জনের খবর বেশি প্রকাশিত হয়েছে। তার বিয়েকে কেন্দ্র করে নানা শিরোনামে নানা খবর ফেসবুকে আবর্তিত হচ্ছে। সত্যিই কি পূজা বিয়ে করেছেন, আর না করলে কবে করবেন- সাংবাদিকের এমন প্রশ্ন শুনে হাসি দিয়ে পূজা বলেন, ‘বিয়ে করলে তো গোপনে করব না। আমার ও আমার পরিবারেরও খুব ইচ্ছে আমার বিয়ে ধুমধাম করে হবে। যারা আমার কাছের মানুষ, তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে, মজা করবে’।

বিয়ে না করলে এতো প্রেম ও বিয়ের খবর কেনো হচ্ছে আপনাকে নিয়ে? পূজা বলেন, ‘আমাকে নিয়ে প্রায় প্রত্যেকদিন কোনো না কোনো নিউজ হচ্ছে, যার কোনো অস্তিত্ব নেই। এখন ওই বিষয়ে যদি আমি কথা বলি বা তার উত্তর দেই তাহলে অনেক কথাই বলতে হবে। আর কথায় কথা বাড়ে। আমি এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না’।

Posted ১:২৫ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.