শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বলিউডে আসতে চান ওয়াজমা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বলিউডে আসতে চান ওয়াজমা

ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টির আসরে আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচ চলাকালীন আফগানিস্তানের পতাকা ধরে গলা ফাটাতে দেখা যায় এক তরুণীকে। নেটমাধ্যম তোলপাড় হয়ে যায় সেই রহস্যময়ীর পরিচয় জানতে। রহস্যময়ী ওই যুবতীর নাম ওয়াজমা আইয়ুবি। এশিয়া কাপ চলাকালীন রাতারাতি প্রচারের আলোয় আসেন তিনি। তার ছবিগুলোও নেটমাধ্যমে ভাইরাল হয়।

ওয়াজমাকে নিয়ে মাতামাতি শুরু হয় আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচের পর থেকে। এই ম্যাচ চলাকালীনই দলের সমর্থনে লাফালাফি করার সময় একাধিক ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এশিয়া কাপ চলাকালীনই ‘মিস্ট্রি গার্ল’ হয়ে ওঠেন ওয়াজমা। তার বয়স ২৮। কর্মসূত্রে দুবাইয়ে থাকেন এই আফগান সুন্দরী।

ওয়াজমা দুবাইয়ের একটি প্রসাধনী সংস্থার মালিক। তবে দুবাই গিয়েছিলেন চাকরি করতে। পরে ঠিক করেন কারও অধীনে নয়, কাজ করবেন স্বাধীন ভাবে। সেই ভাবনা থেকেই নিজস্ব প্রসাধনী সংস্থা খোলার সিদ্ধান্ত নেন তিনি। প্রসাধনী সংস্থার মালিক হওয়ার পাশাপাশি ওয়াজমা দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন।

খেলাধুলার প্রতি ভালোবাসা ছাড়া ভারতের হিন্দি সিনেমার প্রতিও গভীর প্রীতি রয়েছে ওয়াজমার। আফগান-সুন্দরীর ইচ্ছা বলিউডে অভিনয় করার। এছাড়া ওয়াজমা পছন্দ করেন ঘুরে বেড়াতে। মোটরবাইকে চেপে এদিক-ওদিক ঘুরে বেড়ানোর শখ তার। পছন্দ করেন বিভিন্ন ধরনের বাইক চালাতেও।

ওয়াজমা একজন সমাজকর্মী হিসাবেও কাজ করেন। আফগানিস্তা থাকা বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে বহুবার আওয়াজ তুলেছেন তিনি। এশিয়া কাপে সুপার ফোর-এর ম্যাচের তিনটিতে হেরে বিদায় নেয় আফগানিস্তান। গত বৃহস্পতিবার ভারতের কাছে ১০১ রানে হেরে যায় মহম্মদ নবিদের দল। তবে তার পরও আফগানিস্তানের হয়ে গলা ফাটাতে দেখা যায় ওয়াজমাকে।

গত বৃহস্পতিবারের ম্যাচের পর নেটমাধ্যমে আফগানিস্তানের পতাকা হাতে একটি ছবি শেয়ার করে ওয়াজমা জানান, তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও এই দিনের ম্যাচ দেখতে মাঠে আসেন। কারণ আফগানিস্তান ছাড়াও তিনি ভারতীয় দলের একনিষ্ঠ সমর্থক।

টুইটারে শেয়ার করা ওই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘এশিয়া কাপে দেশের নীল বাঘেদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি দেশের পতাকা হাতে হাজির হয়েছিলাম। আমার শরীর ভালো না থাকা সত্ত্বেও আমি খেলা দেখতে গিয়েছিলাম। কারণ আফগানিস্তান এবং ভারত, আমার প্রিয় দুটি দল। এদের ম্যাচ দেখা থেকে আমি নিজেকে আটকাতে পারিনি।’

টুইটারে পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার মানুষ এই ছবিটিতে লাইক করেন। একদিনের মধ্যে এই ছবি ৪২৮ বার রিটুইটও করা হয়।

Posted ১:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.