মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশসহ অনেক দেশ এখন অর্থনৈতিক চাপের মুখে : রাষ্ট্রপতি

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

বাংলাদেশসহ অনেক দেশ এখন অর্থনৈতিক চাপের মুখে : রাষ্ট্রপতি

সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন রাষ্ট্রপতি। ছবি : সংগৃহীত

করোনা ও বৈশ্বিক মন্দাপীড়িত অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশসহ অনেক দেশ এখন অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। ২২ আগস্ট (সোমবার) রাতে কিশোরগঞ্জের মিঠামইনে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, জ্বালানি তেলের দাম অনেক কিছু বিবেচনা করে নির্ধারণ করতে হয়। দাম বাড়ানের পরও ভারতে তেলের দাম আমাদের চেয়ে বেশি। সরকারকে অনেক হিসাব-নিকাশ করে চলতে হয়। এখন রাশিয়া থেকে সবাই তেল আনার চেষ্টা করছে। আমাদের সরকারও রাশিয়া থেকে তেল কীভাবে আনা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করছে।

সারা বিশ্বের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে উল্লেখ করে সভায় তিনি বলেন, করোনা মহামারিকালীন বিশ্বের অনেক দেশ যে কঠিন অবস্থা পার করেছে, তা বর্ণনা করার মতো না। তবে আমাদের সরকার করোনার সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তুলনামূলকভাবে এ বিষয়ে বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক ভালো আছি আমরা।

Posted ৫:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.