শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বান্ধবীকে বিয়ে করলেন চার্লি পুথ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বান্ধবীকে বিয়ে করলেন চার্লি পুথ

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা ব্রুকি সানসোনকে বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের এ সুখবর তিনি। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন চার্লি। তবে ১০ দিন আগেই অর্থাৎ গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে নিজ বাড়িতে বিয়ে সারেন এই জুটি। ছবি পোস্ট করে চার্লি পুথ লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি ব্রুক… আমি সবসময় তোমাকে নিজের সেরাটা দেবো।’

তিনি আরও লিখেছেন, ‘আমি তোমাকে এই জীবনের প্রতিটি দিন ভালোবাসবো, পরের জীবনে আরও বেশি। ব্রুক অ্যাশলে সানসোন এখন থেকে তুমি ব্রুক অ্যাশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী মানুষ করার জন্য তোমাকে ধন্যবাদ। সবসময় তুমিই ছিলে।’

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর তাদের ইতালির কোমোতে দেখা যায়। এ সময় চার্লিকে ডোরাকাটা শার্ট এবং সাদা প্যান্টে দেখা গিয়েছে। অন্যদিকে ব্রুকের পরনে ছিলে চেরি প্যাটার্নের ম্যাচিং ব্রালেট এবং প্যান্ট। বর্তমানে এই জুটি হানিমুনে আছেন। জাজ যায়, নিউ জার্সির বাসিন্দা চার্লি পুথ ও বান্ধবী ব্রুকি দুজনেই ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন।

এদিকে ২০২২ সালের ডিসেম্বরে চার্লি পুথের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তারা। চার্লি পুথ তখন জানিয়েছিলেন, ‘সে এমন একজন যার সঙ্গে আমি বড় হয়েছি, দীর্ঘ সময়ের জন্য জীবনে পরিচিত এমন কাউকে পাওয়া সুন্দর। ভবিষ্যতে কঠিন সময় এলেও, সে আমার পাশে থাকবে।’

উল্লেখ্য,গত বছরের সেপ্টেম্বরে এ জুটির বাগদান সম্পন্ন হয়।

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.