বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১২ জুলাই ২০২৪
প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন চাষী আলম। ছবি : সংগৃহীত
অভিনেতা চাষী আলম। চরিত্রের মাধ্যমে ছোট পর্দায় নিজেকে দিন দিন জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছেন তিনি। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন। নতুন অতিথির আগমনের খবরটি চাষী নিজেই নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ‘মা এবং সন্তান দুজনই খুব ভালো আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন। এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। আলহামদুলিল্লাহ।’ চাষী দীর্ঘদিন ব্যাচেলর থাকার পর ২০২৩ সালের ২৫ আগস্ট তুলতুলকে বিয়ে করেন।
এই অভিনেতা ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার জনপ্রিয় নাটকের তালিকার শুরুতেই রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। যেখানে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh