শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিবাহিত জীবনে প্রথম একা ঈদ কাটল ওমর সানীর! মৌসুমী কোথায়?

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

বিবাহিত জীবনে প্রথম একা ঈদ কাটল ওমর সানীর! মৌসুমী কোথায়?

ছবি: সংগৃহীত

ভালোবেসে বিয়ে করে ২৮ বছর ধরে সংসার করছেন ঢালিউডের আলোচিত জুটি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ এই দাম্পত্য জীবনে প্রথমবার স্ত্রী মৌসুমীকে ছাড়া ঈদ উৎসব পালন করলেন সানী। এমনকি তার সঙ্গে ছিলেন না ছেলে-মেয়েও।

ঈদের দিন রাতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওমর সানী।

তাহলে মৌসুমী কোথায়? ছেলে-মেয়েই বা কোথায়? কেন একা ঈদ কাটাতে হলো ওমর সানীকে? সে বিষয়টিও অবশ্য সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন ‘কুলি’ খ্যাত এই নায়ক।

সানী বলেন, ‘ছেলে ফারদিন দুবাইয়ে, বউমা কানাডায়। মৌসুমী আর মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই যার যার প্রযোজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়েই আমাকে দেশে একা ঈদ করতে হয়েছে। প্রায় ২৯ বছর পর প্রথমবার মৌসুমীকে ছাড়া ঈদ করলাম।’

তবে প্রযুক্তি এখন হাতের মুঠোয়, সে কথাও জানাতে ভুললেন না ওমর সানী। অভিনেতা বলেন, ‘প্রতিদিনই ভিডিওকলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনও হয়েছে।’

প্রসঙ্গত, ওমর সানীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন পেশায় ব্যবসায়ী। সে কারণে প্রায় তাকে দেশের বাইরে থাকতে হয়। ফারদিনের স্ত্রী আয়েশা পড়াশোনার সুবাদে থাকেন কানাডায়। সানীর মেয়ে ফাইজা পড়াশোনা করেন যুক্তরাষ্ট্রে। ফলে মৌসুমীকে প্রায়ই দেশটিতে গিয়ে থাকতে হয় মেয়ের সঙ্গে।

১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী। দিনটি ছিল ২ আগস্ট। সেই হিসেবে তাদের বিবাহিত জীবনের ২৮ পেরিয়ে ২৯ বছর চলছে। সানী-মৌসুমীর সংসারে এক ছেলে এবং এক মেয়ে।

এদিকে, পেশাগত কাজের ক্ষেত্রে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওমর সানী ও মৌসুমী অভিনীত ‘সোনার চর’ নামে একটি সিনেমা। সেখানে জায়েদ খানও রয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

এছাড়া ওমর সানী অভিনীত এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত ও প্রযোজিত ‘ডেডবডি’ নামে একটি সিনেমাও ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে নির্মাতা কর্তৃপক্ষ। ফলে মুক্তি পায়নি সানীর ‘ডেডবডি’।

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.