শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিয়ে করছেন সোহিনী-শোভন

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

বিয়ে করছেন সোহিনী-শোভন

সোহিনী-শোভন

টালিউড তারকা সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন সত্য হচ্ছে। অবশেষে ছাদনাতলায় একসঙ্গে যাচ্ছেন সোহিনী-শোভন। আগামী মাসেই আইনি বিয়ে করে বিদেশে যাবেন এজুটি। ফিরে এসে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন বলে জানা গেছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করছেন আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। মঙ্গলবার জানা যায়, সব ঠিক থাকলে ১৫ জুলাই আইনি বিয়ের পর বিদেশ থেকে ফিরে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন তারা।

সম্পর্কের শুরু থেকেই সোহিনী-শোভনকে নিয়ে নেটিজেনদের মধ্যে ছিল নানা গুঞ্জন। যদিও শুরুতে শোভন অস্বীকার করলেও, মুখে কুলুপ এঁটেন সোহিনী। পরে একফ্রেমে বন্দি ছবিতে তাদের দেখে নেটিজেনরা নিশ্চিত হন-প্রেমেই আছেন তারা।

বিয়ের দিন-তারিখ কি ঠিক হয়ে গেছে—সাংবাদিকের এমন প্রশ্নে শোভন জানিয়েছেন, সে রকম কিছু হলে তিনি সংবাদমাধ্যমকে জানাবেন। কিন্তু গণমাধ্যম সূত্রে জানা যায়, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলেই সোহিনী বিপণিবিতান থেকে সোনার গহনা কিনেছেন। এদিকে আরও জানা গেছে, বিয়ের পর তারা একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাটও কিনেছেন। যদিও এসব খবরে তারা কোনো মন্তব্য করেননি।

Posted ৭:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.