বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৫ জুলাই ২০২৩
টালিউডের অবিবাহিত নায়িকাদের মধ্যে একেবারে প্রথমেই নাম আসবে মিমি চক্রবর্তীর। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে উপচে পড়া ফলোয়ার তার। কিন্তু ব্যক্তিগত জীবনে এখনও কেউ প্রবেশই করতে পারেনি অভিনেত্রীর মনে। জনপ্রিয়তার শীর্ষে থেকেও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন মিমি। অন্তত নিজেকে তেমনটাই বলেন তিনি। এদিকে মিমিকে সিঙ্গেল দেখে নেটিজেনদের এক প্রশ্ন। কবে বিয়ে করবেন মিমি? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মিমি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সম্প্রতি ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন মিমি। সেখানে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।
এক ভক্ত মিমিকে প্রশ্ন করে বসেন, কবে বিয়ে করবেন আপনি? সেই প্রশ্ন এড়িয়ে যাননি নায়িকা। মিমির তরফ থেকে এসেছে স্পষ্ট উত্তর। সঙ্গে সঙ্গে মিমি লেখেন, কী জন্য করব? সঙ্গে হাসির স্টিকার।
এর আগেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে মিমিকে। তখনও ঠিক এমনই উত্তর দিয়েছিলেন। এই মুহূর্তে কাজ ছাড়া যে খুব বেশি কিছু ভাবছেন না নায়িকা, তা তার কথাতেই স্পষ্ট। তবে সিনেমা সঙ্গে রাজনীতি ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেও বেশ তৎপর নায়িকা।
উল্লেখ্য, মিমি আপাতত ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে। আজকাল বেছে বেছে কাজ করছেন তিনি। কিছুদিন আগে শেষ করেছেন ‘রক্তবীজ’ সিনেমার কাজ।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh