শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট

ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তার তারকা খ্যাতি বিশ্বজুড়ে। সংগীত দিয়ে গড়ে যাচ্ছেন একের পর এক ইতিহাস। এবার টেইলরের নাম এলো বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার কাতারে। বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি। এ মুহূর্তে তার সম্পদের দাম প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা।

এর আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এবার সম্পদের দিক থেকে রিহানাকে পেছেনে ফেলে দিলেন টেইলর। খবর : পিপলস ম্যাগাজিন

তবে তার সম্পদের পরিমাণ এখনই প্রকাশ করছে না ফোর্বস ম্যাগাজিন। আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা এ মাসের শেষের দিকে দেওয়ার কথা রয়েছে। সুইফটের সম্পদের সর্বশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করার পরই তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

সুইফটের সম্পদের ৬০০ মিলিয়ন আসে কনসার্ট এবং গানের সম্মানী থেকে। ৬০০ মিলিয়ন আসে তার মিউজিক লাইব্রেরি থেকে। অন্যদিকে ১২৫ মিলিয়ন আসে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে। এ ছাড়াও এ গায়িকা ২০২৩ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে পেয়েছেন ১০০ মিলিয়ন ডলার।

টেইলর সুইফটের এখন পর্যন্ত স্টুডিও অ্যালবাম প্রকাশ হয়েছে ১১টি। তার প্রথম অ্যালবাম নিজের নাম ‘টেইলর সুইফট’ শিরোনামে বের হয় ২০০৬ সালে। এরপর ‘ফিয়ারলেস’ ২০০৮, ‘স্পিক নাউ’ ২০১০, ‘রেড’ ২০১২, ‘১৯৮৯’ ২০১৪, ‘রেপ্যুটেশন’ ২০১৭, ‘লাভার’ ২০১৯, ‘ফোকলোর’ ২০২০, ‘এভারমোর’ ২০২০, ‘মিডনাইটস’ ২০২২ এবং সবশেষ ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ২০২৪ সালের এপ্রিলে প্রকাশ পায়।

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.