শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন কিং খান

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন কিং খান

ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বেশ কয়েকটি বড় আয়োজনের ছবির কাজ নিয়ে। গত বছর তার অভিনীত ‘প্রিয়তমা’ ছিল বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি। বর্তমানে তার হাতে রয়েছে ‘তুফান’, ও ‘রাজকুমার’ শিরোনামের সিনেমা। এরমধ্যে দরদের শুটিং শেষ করেছেন। এই ছবির ডাবিংয়ে কলকাতায় এরইমধ্যে পৌঁছেছেন এ নায়ক। তবে যাওয়ার আগে নতুন এক ঘোষণা দিয়ে গেলেন তিনি। সেটা হচ্ছে নতুন পরিচয়ে সামনে এসেছেন তিনি। করপোরেট জগতে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন কিং খান। রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিয়েছেন তিনি। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানান পণ্য পাওয়া যাবে।
শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল সকাল ১১টায় রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন রাখা হয়।
এখানেই শাকিব খানের এই নতুন যাত্রার ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)। শাকিব খান অনুষ্ঠানে বলেন, নকল ও ভেজাল পণ্য দিয়ে দেশের বাজার সয়লাব হয়ে গিয়েছে। দিনের পর দিন নকল পণ্যের পেছনে টাকা ব্যয় করে ভোক্তারা অর্থনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন। ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মানুষকে পরিত্রাণ দিতে, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস প্রোডাক্ট নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন শাকিব- এমনটাই

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.