বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ রুনা খান। নাটক, সিনেমা এবং ওটিটি তিন মাধ্যমেই দেখা মিলে অভিনেত্রীর। সামাজিক যোগাযোগমাধ্যমেও সবর এই অভিনেত্রী। এবার ভক্তদের নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী। সিনেমার নাম ‘লীলা মন্থন’ । অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। সিনেমাটি নিয়ে রুনা বলেন, আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। আসলে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে বেশি পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা। সিনেমায় আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার।
শিশু বিক্রির ঘটনা নিয়ে নির্মিত হবে ‘লীলা মন্থন’। সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ বলেন, কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা ভুক্তভোগী, এই চক্রের সঙ্গে জড়িত কারা! এই বিষয়গুলোই সিনেমায় তুলে ধরা হবে।
নির্মাতা আরও বলেন, আগামী সপ্তাহে শুরু হবে ‘লীলা মন্থন’র শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ আরও কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির দেয়ার ইচ্ছা রয়েছে।
প্রসঙ্গত, ‘লীলা মন্থন’ সিনেমায় রুনা ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠুসহ অনেকেই।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh