শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মধুমিতার গোপন রহস্য ফাঁস করলেন যশ

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১

মধুমিতার গোপন রহস্য ফাঁস করলেন যশ

ছবি : সংগৃহীত

টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে কাজ করেছেন। ‘ও মন রে’ শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ‌্যমে ফিরেছেন তারা। গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে গানটি। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৬৮ লাখ। গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা।

কিছুদিন আগে যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ‌্য ছড়িয়ে পড়েছিল সোশ‌্যাল মিডিয়ায়। পরে জানা যায়, এটি এই গানের শুটিংয়ের বিহাইন্ড দ‌্য সিন। যশ-মধুমিতার ব‌্যক্তিগত সম্পর্কও দারুণ। মধুমিতার অনেক গোপন খবরই রাখেন তিনি। আর সুযোগ পেলেই তা ফাঁস করে দেন। এবারো মধুমিতার শারীরিক ওজনের কথা ফাঁস করলেন যশ।

মধুমিতা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে যশ-মধুমিতাকে দেখা যায়। যশ বলেন—‘‘মধুমিতা ‘ও মন রে’ মিউজিক ভিডিওর শুটের সময়ে সারাক্ষণ একটি কথাই বলেছে, এখন আমার ওজন মাত্র ৪৮ কেজি।’’

মধুমিতাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। অর্ধ যুগ আগের ঘটনা টেনে এনেছেন তিনি। তার ভাষায়, ‘‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে টানা তিন বছর প্রায়ই যশের কোলে উঠতে হতো আমাকে। তখন যশ বলতো, ‘উফ কী ভারী! কতক্ষণ!’’

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.