শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মারায়া ক্যারির ইন্দোনেশিয়া সফর নিয়ে হইচই

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২২ জুন ২০২৫

মারায়া ক্যারির ইন্দোনেশিয়া সফর নিয়ে হইচই

ছবি : সংগৃহীত

রীতিমতো হইচই পড়ে গেছে কিংবদন্তি পপ গায়িকা মারায়া ক্যারির ইন্দোনেশিয়া সফর নিয়ে। আগামী ৪ অক্টোবর রাত ৮টায় শুরু হবে তার ওই কনসার্ট। ‘সেলেব্রেশন অব মিমি’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে পশ্চিম ইন্দোনেশিয়ার সেন্টুল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। ১৯ জুন থেকে থেকে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি।

কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘টিকিট কোটা খুবই সীমিত। মাত্র ৮ হাজার টিকিট বিক্রি হবে। যারা টিকিট কিনবেন, সবার জন্য বসার ব্যবস্থা থাকবে।’ আয়োজক কালার এশিয়া লাইভের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড আনন্দ আরো জানিয়েছেন, কনসার্টটি হবে মারায়া ক্যারির ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এ কারণে শিল্পীর ভক্তদের জন্য কনসার্টটি হবে এক্সক্লুসিভ। তাই সপ্তাহজুড়ে বিশ্বব্যাপি মারায়াভক্তদের টিকিটযুদ্ধে অবতীর্ণ হতে হবে। ডেভিড আনন্দের অনুমানকে সত্যি প্রমাণ করে এরই মধ্যে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা।

এদিকে গত সপ্তাহে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি লাইভ কনসার্টে অংশ নিয়ে ভক্তদের মাতাল করেছেন গানের বাইরেও। ছয়বছরের মধ্যে ইংল্যান্ডে প্রথমবার তিনি লাইভ শোতে গান গেয়েছেন বেনসন বুন, লোলা ইয়ং এবং জেসি জে’র সঙ্গে স্টেজটাইম ভাগ করে। অনুষ্ঠানে অন্য শিল্পীদের তুলনায় তিনি বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন তার দুর্দান্ত সাহসী পোশাকের কারণে।

শুধু তাই নয়, অনুষ্ঠান শেষ করে তিনি গাড়িতে ওঠার জন্য লন্ডনের রাস্তায় কিছুদূর হেঁটেছেন, তখনই তাকে অটোগ্রাফের জন্য ঘিরে ধরেছেন। এ সময় কালো শর্টস রম্পার ও কালো সানগ্লাস পরেছিলেন ৫৬ বছর বয়সী এ আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী মারায়া ক্যারি। বছরশেষে তিনি কনসার্ট করবেন অস্ট্রেলিয়ায়- সিডনি এবং মেলবোর্নে তিনি পারফর্ম করবেন র‌্যাপার উইজ খলিফা ও পিটবুলের সঙ্গে। এ কনসার্টগুলোর চ‚ড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সাম্প্রতিক সময়ে আরেকটি সাহসী উক্তির জন্য দারুণভাবে আলোচনায় আসেন।

ইংল্যান্ডের রেডিও স্টেশন ক্যাপিটাল এফএম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আসলে সময়ের সঙ্গে পাল্লা দিতে চাই না। সে তার নিজের গতিতে চলবে, আমি আমার গতিতে।’ তিনি স্পষ্টভাষায় বলেন, ‘আমি আসলে আমি সময়কে বিশ্বাস করি না। এ কারণেই কোনো ঘড়ি ব্যবহার করি না।’

সময়কে উপেক্ষা করলে তো জন্মদিনও তো উদযাপন করা প্রশ্নসাপেক্ষ! ক্যাপিটাল এফএম-এর উপস্থাপকের এমন যুতসই প্রসঙ্গে মারায়া স্বীকার করলেন, ‘হ্যাঁ, জন্মদিনের ধারণাটিও আমার কাছে অর্থহীন। আমার কোনো জন্মদিন নেই। তবে জন্মবার্ষিকী পালন, সেটা ভিন্ন ব্যাপার।’

ওই অনুষ্ঠানে নিজের নতুন একক ‘টাইপ ডেঞ্জারাস’-এর প্রচার করছিলেন। কথা প্রসঙ্গে ‘উই বিলং টুগেদার’খ্যাত গায়িকা উপস্থাপক ও দর্শকদের শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, ‘আপনারাও ঘড়ি ছেড়ে দিন।’

উল্লেখ্য ৬ জুন প্রকাশিত নতুন একক ‘টাইপ ডেঞ্জারাস’-এর মিউজিক ভিডিওটি এরইমধ্যে তার ভক্তদের মধ্যে নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। বিশেষ করে এ ভিডিওতে ভাইরাল ইউটিউবার মিস্টার বিস্ট-এর অন্তর্ভুক্তি দারুণভাবে ভিডিওটিকে আলোচনায় এনেছে। এরইমধ্যে গানটি বিলবোর্ড টপ হানড্রেড হট্ তালিকার ওপরের দিকে উঠে এসেছে। শুরুতে এটি ছিল ৯৫ নম্বরে।

Posted ৯:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.