শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী?

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৭ জুলাই ২০২২

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী?

মালদ্বীপে কালো মনোকিনিতে হট পোজ শ্রাবন্তীর

ফের মালদ্বীপে শ্রাবন্তী। আসলে কাজ না থাকলে আজকাল কলকাতায় মন টিকছেন না নায়িকার। তাই কখনও দুবাই তো কখনও মালদ্বীপ, ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়ছেন শ্রাবন্তী। নায়িকার ইনস্টাগ্রামের দেওয়াল জানান দিচ্ছে, এই মুহূর্তে মালদ্বীপের অন্যতম বিলাসবহুল রিসর্টে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী।

সমুদ্রের অতল জলের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন শ্রাবন্তী, নায়িকার পরনে কালো রঙা মনোকিনি। চোখে রোদচশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। শ্রাবন্তীর শরীর থেকে ছুঁইয়ে পরছে জল। বোঝাই যাচ্ছে কয়েক মুহূর্ত আগেই নীল জলে গা ডুবিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘প্রশান্ত জলে দিকে অবাক হয়ে চেয়ে আছি’। খবর: হিন্দুস্তান টাইমস বাংলা

এখন প্রশ্ন হলো কার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন শ্রাবন্তী? টেলিপাড়ায় আজকাল জোর ফিসফিসানি আজকাল অভিরূপ ছাড়া এক পা নড়েন না শ্রাবন্তী। টলিপাড়ার যে কোনও পার্টিতে আজকাল শ্রাবন্তীর পাশে দেখা যায় তাঁর নতুন প্রেমিককে। ঘুরতে গেলেও অভিরূপের সঙ্গেই কোয়ালিটি টাইম কাটান নায়িকা। তাই মালদ্বীপ শ্রাবন্তীর সঙ্গী কে তা বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়।

১৬ জুলাই (শনিবার) রাত থেকেই মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করে ইনস্টাগ্রামে তুলে ধরেছেন শ্রাবন্তী, রিসোর্টের অন্দরের ঝলক উঠে এসেছে ইনস্টা স্টোরিতে। চাঁদের আলোয় স্নাত দ্বীপ রাষ্ট্রের নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী।

এদিন কখনও স্নানপোশাক তো কখনও ডিপ নেক পোশাকে পোজ দিয়েছেন শ্রাবন্তী। নায়িকার হট অবতার দেখে অনেকেই ট্রোল করেছেন। শ্রাবন্তীর ভাঙা বিয়ে থেকে ছেলের সঙ্গে সম্পর্ক, সব নিয়েই আক্রমণের মুখে শ্রাবন্তী। তবে ট্রোলারদের পাত্তা দেন না অভিনেত্রী। গত বছর আগস্ট মাসেই মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী। সেই সময় ছেলে অভিমন্যু এবং তাঁর প্রেমিকা দামিনীও সঙ্গে গিয়েছিল।

Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুলাই ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.