শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মুখোমুখি শ্রদ্ধা কাপুর-রাশমিকা

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

মুখোমুখি শ্রদ্ধা কাপুর-রাশমিকা

শ্রদ্ধা কাপুর ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

শ্রদ্ধা কাপুর ও রাশমিকা মান্দানা বলিউডের প্রভাবশালী দুই অভিনেত্রী। অভিনয় দিয়ে দুজনের জনপ্রিয়তাই এখন আকাশচুম্বী। দুজনই কাজ করছেন বি-টাউনের বাঘা বাঘা সব নির্মাতার সঙ্গে। এবার সিনেমাটিক ব্যাটেলে মুখোমুখি হচ্ছেন তারা দুজন। একই দিনে মুক্তি পাচ্ছে দুজনের দুটি সিনেমা। খবর ইন্ডিয়া টুডের।

আগেই ঘোষণা এসেছিল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বহুল আলোচিত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমা। এবার একই তারিখে মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ সিনেমা। দুটি সিনেমাই প্রতীক্ষিত।

এর আগে ‘স্ত্রী ২’ সিনেমাটি আগস্টের ৩০ তারিখ মুক্তির কথা থাকলেও, ১৪ জুন ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিও থেকে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। তার পরই শুরু হয় আলোচনা। অনেকের মতে, এ দুই সিনেমার মধ্যে হল দখল লড়াইয়ের পাশাপাশি শ্রদ্ধা ও রাশমিকার মধ্যেও একটি লড়াই হবে। পর্দায় কার চেয়ে কে বেশি নজর কাড়তে পারেন তা নিয়েও থাকবে চ্যালেঞ্জ। এ ছাড়া দুটি সিনেমাই সিক্যুয়েল হয়ে আসছে। তাই দুটির দর্শকই আগে থেকে ফিক্সড আছে বলেও ধারণা সিনেমা বিশ্লেষকদের।

নির্মাতা অমর কৌশিকের হরর, কমেডি ধাঁচের স্ত্রী সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। সে সময় বক্স অফিস থেকে সিনেমাটি ১৮০ কোটি রুপির ওপর আয় করে। যার নির্মাণ বাজেট ছিল মাত্র ২৫ কোটি। এ ছাড়া ২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ সিনেমাটি’ ৩৬০ কোটি রুপি আয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দেয়। দুটি সিনেমাই তারকানির্ভর নির্মাণ হয়েছে।

‘স্ত্রী ২’ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। এদিকে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় রাশমিকা ছাড়াও অভিনয় করেছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিলের মতো তারকা।

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.