Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেসির বন্দনায় বিশ্বসংগীতের পপসম্রাজ্ঞী শাকিরা

বিনোদন ডেস্ক :   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬

মেসির বন্দনায় বিশ্বসংগীতের পপসম্রাজ্ঞী শাকিরা

ছবি : সংগৃহীত

ইংল্যান্ডকে রোমাঞ্চকর লড়াইয়ে ২-১ ব্যবধানে হারিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও পৌঁছে গেছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে। দলটির এমন সাফল্যের দিনে মেসির বন্দনায় মেতে উঠেছেন বিশ্বসংগীতের পপসম্রাজ্ঞী শাকিরা। তবে শুধু লিওনেল মেসিই নন, কলম্বিয়ান এই তারকা বিশেষভাবে উল্লেখ করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর নাম।

শাকিরার মতে, ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকরের দীর্ঘ ক্যারিয়ার এবং মাঠের ভেতরের অবিরাম অনুপ্রেরণার পেছনে অন্যতম বড় শক্তি হলেন তার জীবনসঙ্গী আন্তোনেলা।

এবারের বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার এই চূড়ান্ত লড়াইয়ের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা শেয়ার করেছেন শাকিরা, যিনি এবারের বিশ্বকাপের ফাইনালের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন। নিজের বার্তায় তিনি মেসির পারফরম্যান্সকে ‘অসাধারণের চেয়েও বেশি কিছু’ বলে অভিহিত করেন। এই বয়সেও শৃঙ্খলা, একাগ্রতা ও হার না মানা মানসিকতা ধরে রাখার জন্য তিনি ফুটবলের রাজপুত্রকে স্যালুট জানান।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, তা হলো আন্তোনেলাকে দেওয়া শাকিরার বিশেষ ট্রিবিউট। শাকিরা লিখেছেন, পাশে আন্তোনেলার মতো একজন সহযোদ্ধা ও সহযোগিতাপূর্ণ সঙ্গী থাকার কারণেই মেসি মাঠের ভেতর প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা পান। পরবর্তীতে আন্তোনেলা রোকুজ্জো নিজেও শাকিরার সেই পোস্টটি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে পপতারকাকে ধন্যবাদ জানিয়েছেন। টুর্নামেন্টজুড়েই সন্তানদের নিয়ে গ্যালারিতে থেকে মেসিকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে গেছেন আন্তোনেলা।

চলতি বিশ্বকাপে ৩৯ বছর বয়সী মেসির ফর্ম নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে নানামুখী প্রশ্ন থাকলেও, মাঠের পারফরম্যান্সে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দল ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা, যেখানে দুটি গোলের পেছনেই ছিল মেসির জাদুকরি অ্যাসিস্ট। এই অনবদ্য পারফরম্যান্সের পর গোল্ডেন বলের দৌড়ে আবারও সবার ওপরে চলে এসেছেন তিনি।

শৈশবের শহর রোজারিও থেকে শুরু হওয়া মেসি ও আন্তোনেলার এই রূপকথার সম্পর্ক ২০১৭ সালে বিয়েতে রূপ নেয়। এখন আর মাত্র এক ম্যাচ জিতলেই ইতিহাস ধরে রাখবে আলবিসেলেস্তেরা, আর শাকিরার মতে এই ট্রফি জয়ের লড়াইয়ের আড়ালে থাকা পারিবারিক বন্ধনই মেসির বিশ্বজয়ের মূল চাবিকাঠি।

সূত্র: গোল ডট কম

Posted ৯:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1540 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.