শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেহজাবীনের অভিনয়ের এক যুগ পূর্তি

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২

মেহজাবীনের অভিনয়ের এক যুগ পূর্তি

ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দেখতে দেখতেই পা রাখলেন অভিনয় ক্যারিয়ারের ১ যুগ পূর্তিতে। তিনি এখন দেশের সর্বাধিক দর্শকের তারকা। নান্দনিক অভিনয় আর অপূর্ণতাকে পূর্ণতা দিয়ে হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী ও সেরা। মেহজাবীন চৌধুরী বলেন, ‘২০০৮ সালের শেষের দিকে মাত্র ছ’ মাসের জন্য বাংলাদেশে এসেছিলাম। এখানে আসার পর আমার তেমন কোনো বন্ধু-বান্ধব না থাকায় অনেকটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল।

এরপর মাথায় চিন্তা এলো যদি এখানে লাক্স এর কম্পিটিশনে যাওয়া যায় তাহলে হয়তো কিছু বন্ধু পাবো। সেই চিন্তা থেকেই ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। হাজার হাজার প্রতিযোগীর মধ্যে আমি বিজয়ী হই, এটা যেন বিশ্বাসই করতে পারছিলাম না তখন! এরপর বিজ্ঞাপন করলাম এবং তারপরে অভিনয়ে দীর্ঘ পথচলা। আজকের এই অর্জন বা অবস্থান যেটাই বলি তার পেছনে আমার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি।

কারণ আমার তারা আমাকে বিভিন্ন সময়ে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আমার মা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, এগিয়ে যাবার পথে অনুপ্রেরণা দিয়েছেন। বাবা-মায়ের প্রতি আমরা ভালোবাসাটা প্রকাশ করতে পারি না তবুও তারা সেটা বোঝেন। আমি ভীষণ ভাগ্যবতী, এমন পরিবারে জন্ম নেওয়ায়। তারা সাপোর্ট না করলে হয়তো এতদূর আসতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়েও নিয়মিত থাকবো, এটা আগে ভাবিনি। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত আমি স্টিলেই ফোকাস দিয়েছি বেশি। আমার কাছে মনে হতো অভিনয় থেকে মডেলিংটা সহজ; তাই এখানেই থাকি। কিন্তু ’১৩ এর পর থেকে অভিনয়েই বেশি মনোযোগ দেই। তখনও যখন অভিনয় করতাম, কত কথা শুনতাম মানুষের কাছে! অনেকেই বলতো, মডেলরা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না। সেখানেও অনেকের কটুক্তি ও সমালোচনার শিকার হয়েছিলাম। অনেকে আমাক নিয়ে হাসাহাসিও করেছে। দেখতে বিদেশি, ভালোভাবে কথা বলতে পারিনা-এরকম অনেক সমালোচনা শুনেছি কিন্তু কোনো প্রতিউত্তর দেইনি। অভিনয় করতে গিয়েও এরকম অনেক কিছু শুনেছি আর চুপচাপ সয়ে গিয়েছি।

আমার কথা হলো, কথায় নয়, আমি কাজেই আমার যোগ্যতা প্রমাণ করবো। কাজ দিয়েই সবার সমালোচনার জবাব দিতে চেয়েছি। আমি নিজে সমালোচনা করতে পছন্দ করি না, আমার নামে কেউ কিছু বললেও সেসব কানে নেই না। আমি শুধু কাজটাতেই ফোকাস দেওয়ার চেষ্টা করি সবসময়। কারণ, দিনশেষে কাজটাই কথা বলবে। আমি কাজে বিশ্বাসী। আমার দীর্ঘ ক্যারিয়ারের এই পথ চলায় যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন সেসব পরিচালক, সহকর্মী, ভক্ত অনুরাগী এবং সাংবাদিক ভাই-বোনদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। তারা সবাই আমাকে তাদের ভালোবাসার চাদরে সবসময় মুড়িয়ে রেখেছেন। এমন ভালোবাসাতেই সারাজীবন বেঁচে থাকতে চাই।’

অভিনয় নৈপুণ্যে দর্শক মনে ঠাঁই করে নেওয়া এ অভিনেত্রী বর্তমান সময়ে টেলিভিশন পর্দার এক অপরিহার্য নাম। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন ৪৪৫টিরও বেশি মতো নাটকে। বিজ্ঞাপনে দেখা গিয়েছে প্রায় ৮০টিরও বেশি। এই অঙ্গনে পা মারিয়ে একটু একটু করেই করেই অভিনয় নৈপুণ্যে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। হাঁটতে চান আরও অনেকটা পথ, দু হাতে কুড়াতে চান ভালোবাসা।

Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.