বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৯ জুলাই ২০২৩
চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে স্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রাঙ্গন থেকে কিছুটা দূরে রয়েছেন। গতকাল ৮ জুলাই হঠাৎ করেই সিনেমা দেখতে আসেন এই নায়িকা। রায়হান রাফি পরিচালিত ‘সুরঙ্গ’ সিনেমা দেখে প্রশংসায় ভাসালেন তিনি।
এ সময় তিনি বলেন, ’রাজনীতি ও মা হওয়ার কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুরঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। শিগগির আমি চলচ্চিত্রে ফিরবো। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়।’
অন্যদিকে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়েও কথা বলেন মাহি। তিনি বলেন, ‘প্রিয়তমা’ সিনেমায় কি দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা অবাক হওয়ার মতোই। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। ‘ঈশ্বর’ শিরোনামের গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।’
Posted ৫:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh