শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শাকিব খানের সামনে যে চ্যালেঞ্জ

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৮ জুলাই ২০২৪

শাকিব খানের সামনে যে চ্যালেঞ্জ

ছবি : সংগৃহীত

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমা দিয়ে বাজিমাত করেছেন সুপারস্টার শাকিব খান। তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে চলছে ছবিটি। কয়েকদিন আগে ভারতেও মুক্তি পেয়েছে ছবিটি। এদিকে ক্যারিয়ারের শুরু থেকে অনেক বছরই উৎসব ও উৎসবের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি।

তবে গত কয়েক বছর ধরেই এ তারকার সিনেমা ঈদ ছাড়া মুক্তি পায়নি। সমালোচকরা বলে আসছেন, ঈদ ছাড়া শাকিব খান নিজেও ধোপে টিকতে পারবেন কিনা সন্দেহ! এ কারণেই তিনি দুই ঈদ ছাড়া ছবি মুক্তি দিতে চান না। যদিও শাকিব ‘তুফান’ ছবির সংবাদ সম্মেলনে বলেছেন, ঈদ কিংবা ঈদের বাইরে ছবি মুক্তি দিয়ে সফল হয়েছেন বহুবার, নতুন করে তাকে প্রমাণ দেয়ার প্রয়োজন নেই। এদিকে এবার শাকিব খান পড়ে যাচ্ছেন একটি চ্যালেঞ্জের মধ্যে। কারণ বর্তমানে দেশের সবচেয়ে বড় এ তারকার ছবি মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরে।

কোনো উৎসবের বাইরে তার ছবি মুক্তির এমন ঘটনা কাছাকাছি সময়ে নেই। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ই হচ্ছে শাকিবের মুক্তিপ্রাপ্ত পরবর্তী সিনেমা। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন শাকিবের ছবি ঈদ ছাড়া কতোটুকু সফলতা পায় সেটা

অনেকদিন পর দেখা যাবে এ ছবির মাধ্যমে। সবমিলিয়ে বিষয়টি শাকিব খানের জন্যও বড় চ্যালেঞ্জেরই বটে। ‘দরদ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। প্যান ইন্ডিয়ান এ ছবিটি ৬টি ভাষায় মুক্তির কথা রয়েছে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন চলতি মাসের ১৫ তারিখ থেকে টানা দুই মাস প্রচারণায় থাকবে ‘দরদ’ টিম। পাশাপাশি এই প্রথমবার শাকিবিয়ানদের নিয়ে ট্রেলার ও গান লঞ্চিং করা হবে। সেদিনই জানা যাবে সেপ্টেম্বরের কতো তারিখ মুক্তি পাবে ‘দরদ’।

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.