শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সংসার করতে জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

সংসার করতে জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

ছবি : সংগৃহীত

সদ্যই ৪১-এ পা দিয়েছেন। শোবিজে নিজেকে এগিয়ে রেখেছেন আপন গতিতে। অভিনয়শৈলী, রূপে-লাবণ্যে পেয়েছেন সাফল্যের ঝলক। কিন্তু ক্যারিয়ারে চাকচিক্যের ঝাপটা লাগলেও ব্যক্তিগত জীবনে রয়ে গেছে খানিকটা অপূর্ণতা। জীবনের এই বাঁকে এসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ঈষৎ আক্ষেপ রয়েছে। কিন্তু কী সেই অপূর্ণতা বাঁধনের?

এই মুহূর্তে সিঙ্গেল মাদার হিসেবে জীবন যাপন করছেন অভিনেত্রী বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। কাজেই অভিনেত্রীর আক্ষেপটা কোথায়, তা আর বুঝতে বাকি নেই। গত সোমবার অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মোটামুটি খোলাসা করে বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েও বিষয়টি নিয়ে সোজাসুজি জানালেন, আবার নতুনভাবে পথচলা শুরু করতে চান। মেয়ের বায়না তুলে ধরে বাঁধন বললেন, ‘আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়, ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।’

বাঁধন বললেন, ‘এখন অনেক বেশি মনে করি যে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’

কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়ে তিনি বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’

চল্লিশের কোঠায় এসেও বিয়ের পরিকল্পনা সামনে আনার কারণ অকপটে তুলে ধরেছেন বাঁধন। অভিনেত্রীর কথায়, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্য রকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।

অতীত নিয়ে আক্ষেপ করে বাঁধন বললেন, ‘বিয়ে হোক বা যা-ই হোক, আমার জীবনের পথচলায় কখনো সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করেছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করেছে, এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

Posted ১১:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.