শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘সাবেক প্রেমিকরা ভালো ছিলেন’

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

‘সাবেক প্রেমিকরা ভালো ছিলেন’

ছবি : সংগৃহীত

হলিউড অভিনেতা নিক জোনাসকে বিয়ের আগে অনেকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বর্তমানে তাদের সংসারে একটি মেয়েও আছে। স্বামী, সন্তান নিয়ে ভালো সময়ই পার করছেন প্রিয়াংকা। এরই মধ্যে সাবেক প্রেমিকদের নিয়ে কথা বললেন প্রিয়াংকা। তিনি জানান, তার সাবেক প্রেমিকরা সবাই ভালোই ছিলেন।

তার সাবেক প্রেমিকদের তালিকায় রয়েছে— শহিদ কাপুর, হারমান বেওয়াজা এমনকি শাহরুখ খানের নাম। তবে তাদের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও প্রিয়াংকা কখনো তা স্বীকার করেননি।

প্রেমিকদের নাম উল্লেখ না করলেও একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, একটা সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমার নির্দিষ্ট একটা ধারণা ছিল। ধারণাটা আমি আমার জীবনে আসা প্রেমিকদের মধ্যে খুঁজে ফিরেছি। কিছু সম্পর্ক হয়তো খারাপভাবে শেষ হয়েছে, কিন্তু যাদের পেয়েছি, তারা সবাই ভালো ছিলেন।

তিনি আরও বলেন, আমি এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে ছুটে বেড়িয়েছি। যাদের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছি, তার আগে নিজেকে সময় দিইনি।

প্রিয়াংকা জানান, সর্বশেষ তিনি সম্পর্কে জড়ান নিক জোনাসের সঙ্গে। অন্যান্য সম্পর্কের আগে নিজেকে সময় না দিলেও নিকের সঙ্গে প্রেম করার আগে দুই বছর একা ছিলেন। এ সময় তিনি নিজেকে সময় দিয়েছেন, ভেবেছেন।

আগের সম্পর্কগুলোয় তিনি কী কী ভুল করেছেন, তা খুঁজেছেন। সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক হয়েছেন। এর পরই অনেক ভেবেচিন্তে নিকের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াংকা।

Posted ১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.