বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সম্প্রতি। এবার সবকিছু থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। কলকাতার একটি আদালতে তার মামলা ওঠে। ২০১৮ সালের একটি প্রতারণা মামলার কারণে এই পরোয়ানা জারি করা হয়েছিল তার বিরুদ্ধে। বিষয়টির ‘সত্য ও সঠিক তথ্য’ উন্মোচন করার পরে, ম্যাজিস্ট্রেট দ্রুত একটি বিস্তারিত আদেশ জারি করেন। এবং অবিলম্বে জেরিন খানের বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট বাতিল এবং প্রত্যাহার করে নেয়া হয়।
কলকাতা হাইকোর্টও জেরিন খানের বিষয়টি সমর্থন করে এমন একটি অন্তর্বর্তী নির্দেশ দেন। যার ফলে স্বস্তিতে এখন অভিনেত্রী। প্রসঙ্গত, কলকাতা আদালত ২০১৮ সালের একটি প্রতারণার অভিযোগে জেরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কলকাতার শিয়ালদা আদালতে মামলার তদন্তকারী অফিসার তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, জেরিন জামিনের আবেদন করেননি বা আদালতে হাজিরও হননি। তার বারবার অনুপস্থিতির পর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। অভিনেত্রী বলেন, আমি নিশ্চিত যে এর কোনো সত্যতা নেই। আমিও অবাক হয়েছি এবং আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আর সেজন্যই আমি এতটা আত্মবিশ্বাসী ছিলাম এ বিষয়ে। খবর অনুযায়ী, ২০১৮ সালে জেরিন খানের কলকাতায় একটি দুর্গাপূজার অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। সেখানে তিনি উপস্থিত ছিলেন না এবং আয়োজকরাও তার আসার জন্য অপেক্ষায় ছিলেন। জানা গিয়েছে, আয়োজকদের একজন জেরিন ও তার ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই কারণে তাদের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থিত হতে বলা হয়েছিল। জেরিন জিজ্ঞাসাবাদের জন্য এসেওছিলেন। তখন তিনি বলেছেন, এ আয়োজকদের বিপদের বলে মনে হয়েছিল তার কাছে। এমনকি আয়োজকরা তাকে বলেছিলেন যে অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীসহ মন্ত্রীরা উপস্থিত থাকবেন, কিন্তু সেটি ছিল মিথ্যা। অনুষ্ঠানের আগে, অভিনেত্রীর টিম জানতে পেরেছিল সেদিন খুব ছোট মাপের একটি অনুষ্ঠান ছিল উত্তর কলকাতার দিকে। এ কারণেই তিনি শোটি এড়িয়ে গেছেন।
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh