শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হ্যাঁ, বিয়ে করেছি : তাহসান খান

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

হ্যাঁ, বিয়ে করেছি : তাহসান খান

তাহসান খান ও রোজা আহমেদ। ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ৪ জানুয়ারি (শনিবার) সকালে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। তাহসান বলেন, ‘একটা ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়েটা করেছি, সেখানেই এই ছবিগুলো তোলা।’

জানা গেছে, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত আছেন। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করছেন রোজা। এ ছাড়া মেকওভার প্রশিক্ষক হিসেবে তিনি কয়েক হাজার নারীকেও প্রশিক্ষণ দিয়েছেন।

এদিকে, আজ সকাল থেকেই নেটদুনিয়ায় তাহসান ও রোজার বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়। নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।

Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.