শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিয়ের জন্য জমানো টাকা করোনা ত্রাণে

১৫০ টাকায় বিয়ে সারলেন তারকা দম্পতি!

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১২ মে ২০২১

১৫০ টাকায় বিয়ে সারলেন তারকা দম্পতি!

সলোনি ও ভিরাফ । ছবি : সংগৃহীত

বন্ধুর পোশাক থেকে শুরু করে রাবার ব্যান্ড দিয়ে আংটি বদল- অভিনব উপায়ে বিয়ে সারলেন সলোনি এবং ভিরাফ পটেল। বিয়ের জন্য যে টাকা জমানো ছিলো, তা যাবে করোনা ত্রাণে। তারকা দম্পতি এভাবেই উদাহরণ রাখলেন। ২০১৮ সালে আলাপ ভিরাফ ও সলোনির। ২০২০ সালে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু করোনার প্রথম ঢেউ ও লকডাউনের জেরে বাতিল হয়ে যায় পরিকল্পনা। একটি সাক্ষাৎকারে সলোনি জানান, ভেবেছিলাম ২০২১ সালে সব ঠিক হয়ে গেলে ধুমধাম করে বিয়ে করবো। কে জানতো আরো খারাপ সময় আসবে।

জানুয়ারি মাসে আবার বিয়ের তারিখ স্থির করেন তারা। মে মাসে ৬ তারিখ রেজিস্ট্রি। ১৫ এবং ১৬ তারিখ মুম্বই এবং দিল্লিতে ছোট অনুষ্ঠান রাখা হবে বলে ভাবা হয়েছিলো। সব ব্যর্থ হয়ে যায় অতিমারির দ্বিতীয় ঢেউ আসতেই। এপ্রিল মাসে সলোনি, ভিরাফ এবং তাদের ২ পরিবার করোনায় আক্রান্ত হন। ১৫ এবং ১৬ তারিখের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়।

যুগলের বাবা-মায়েরা যখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, সে সময়ে ভিডিও কলে সবাই মিলে আলোচনা করেন। করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও বাবা মায়েরা তাদের উৎসাহ দেন। পরিবারের মানুষ ছাড়া বিয়ে করতে কষ্ট হয়েছে সলোনি ও ভিরাফের। কিন্তু তারা একসঙ্গে থাকতে চেয়েছিলেন। ঘটনার ভালো দিকগুলো একে অপরের সামনে তুলে ধরলেন তারা। আদালতে যোগাযোগ করে জানা গেল, কাজ বন্ধ নেই। ব্যস প্রস্তুতি শুরু!

এক বন্ধু শাড়ি পাঠালেন সলোনিকে। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে একটি পুরোনো পোশাক পরলেন ভিরাফ। আংটি পরার শখ ছিল সলোনির। কিন্তু দুর্ভোগের সময়ে তা কিনতে পারেননি অভিনেতা। কিন্ত স্ত্রীর মুখে হাসি ফোটাতে অভিনব উপায় বের করলেন তিনি। রাবার ব্যান্ড পেঁচিয়ে আংটি তৈরি করে সলোনিকে পরালেন। যে টাকা জমানো হয়েছিলো বিয়ের জন্য, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে সে টাকা দান করবেন তারা করোনা আক্রান্ত রোগীদের জন্য।

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.