বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
দিয়া মির্জা। ছবি : সংগৃহীত
জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিয়া মির্জা গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ের করেন। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন তিনি। বর্তমানে মালদ্বীপে হানিমুনে দিয়া। গত ১ এপ্রিল ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে ভক্তদের সুখবরটি দিয়েছেন তিনি। বৈভবের সঙ্গে দাম্পত্য জীবনে এটিই হতে চলেছে দিয়ার প্রথম সন্তান।

ছবি : ইনস্টাগ্রাম
খরবরটি জানানোর পর থেকেই সহকর্মী ও ঘনিষ্ঠজনদের শুভেচ্ছায় ভাসছেন দিয়া। জ্যাকলিন ফার্নান্দেজ, শিবানি ডাণ্ডেকর, তাহিরা কাশ্যপ, মাহীপ কাপুরসহ অনেকেই তার পোস্টে অভিনন্দন জানিয়েছেন।
‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্তে সিনেমা ‘থাপ্পড়’। বর্তমানে তেলেগু ভাষার ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত তিনি। এছাড়া ইউএনইপি-এর গুডউইল অ্যাম্বাসেডর দিয়া।
এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু ২০১৯ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh