শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাজে ফিরছেন নুসরাত জাহান

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

কাজে ফিরছেন নুসরাত জাহান

নুসরাত জাহান

অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হওয়ার পর এই প্রথম জনসমক্ষে আসতে চলেছেন। গত ২৬ অগাস্ট মা হয়েছিলেন তিনি। তার মাত্র ১২ দিন পরেই কাজে ফিরছেন তিনি। বুধবার একটি স্যালোঁর উদ্বোধন করবেন নুসরাত। মা হওয়ার পর এটাই তার প্রথম ইভেন্ট। পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ। ছেলের নাম রাখেন ঈশান। নিজের বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া, বারবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

কে তার ছেলের বাবা এই প্রশ্নে এখনও সরগরম নেটদুনিয়া। বিনা কারণেও সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ট্রোল হতে থাকেন। কিন্তু বরাবরই ট্রোলকে পাত্তা দিতে নারাজ নুসরাত। বারবারই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রোলারদের বার্তা দিয়েছেন অভিনেত্রী। বারবারই জানিয়েছেন যারা তাকে পরামর্শ দিতে চান না, তাদের থেকে সমালোচনা তিনি শুনবেন না।

মা হওয়ার এই জার্নিতে বরাবরই তার পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। যশকে নিয়েও কম কথা শুনতে হয়নি নুসরাতকে। সব ঝড় সামলে ছেলেকে নিয়ে তিনি যে বেশ ভালো সময় কাটাচ্ছেন তা বোঝাই যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে। যেহেতু তিনি সিঙ্গেল মাদার তাই ছেলের সব দায়িত্ব নিজের হাতেই সামলাচ্ছেন। এরই মাঝে কাজে ফিরছেন তিনি।

Posted ১:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.