শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মা হচ্ছেন কাজল আগারওয়াল?

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

মা হচ্ছেন কাজল আগারওয়াল?

মা হতে চলেছেন অভিনেত্রী কাজল আগারওয়াল? সামাজিক মাধ্যমে শেয়ার করা তার কিছু ছবি তেমন কথাই বলছে। ছবিতে ফুটে উঠেছে তার বেবি বাম্প। নেটিজেনের নজর এড়াতে পারেনি সেই ছবি। গত বছর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী।

২০২০ সালের অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল। মুম্বাইয়ের তাজ হোটেলে বসেছিলো এই জুটির বিয়ের আসর। করোনা আবহে কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছিলেন তারা। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম।

বিয়ের এক বছরের মধ্যে কাজলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে কাজলের বেবি বাম্প বোঝা যাচ্ছে। এরপরই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোরগোল ফেলে নেটপাড়ায়। বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন কাজল।

ক্যাপশনে লিখেছিলেন, ‘বেয় ও আমি।’ বেইজ় রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সেই ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প নাকি স্পষ্ট ফুটে উঠেছে।

প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন কাজল এবং গৌতম? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগী মহলে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি দম্পতির কেউই।

সম্প্রতি বেশকিছু ছবির কাজ থেকে সরে এসেছেন অভিনেত্রী। ‘ইন্ডিয়ান ২’-তে কামাল হাসানের বিপরীতে অভিনয়ের অফার এড়িয়ে গিয়েছেন তিনি। নাগার্জুনার ‘দ্যা গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিলো তাকে। সেই অফারও নাকচ করে দেন তিনি। এতোগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ নিয়ে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরো জোরালো হচ্ছে।

Posted ১:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.