শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মুনমুনের ক্ষোভ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

মুনমুনের ক্ষোভ

এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে মুনমুনের। তিনি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন। তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার। এজন্য ২০০৩ সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুন এখন সিনেমায় অনেক টাই অনিয়মিত। ৬ বছরে ৮০ টির মতো সিনেমায় কাজ করেছেন। আর গেল ১৮ বছরে সিনেমার সংখ্যা হাতেগোনা ১০টির মতো। সর্বশেষ ২০১৯ সালে হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মারপ্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এরপর তাকে খুব বেশি একটা না দেখা গেলেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে তার দেখা মিলে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয় নানা বিতর্ক। যা এখন আদালতে রায়ের অপেক্ষায়। তবে বরাবরের মতো এবার শিল্পী সমিতির সাধারণ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন ইফতারের আমন্ত্রণ ও বৈশাখী উপহার পাননি বলে। সামাজিক যোগাযোগমাধ্যম এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আগের কমিটি থেকে এসব অনুষ্ঠানের দাওয়াত পেলেও এবার কিন্তু অনেকেই অভিযোগ করে বলেছেন তারা কোন ধরণের উপহার পাননি। তাদের মধ্যে একজন হচ্ছেন চিত্রনায়িকা মুনমুন।

এ প্রসঙ্গে আরও একবার মুনমুনের ভাষ্যে, “নির্বাচনের দিন থেকেই একটি প্যানেল আমাকে নানাভাবে ছোট করে আসছে। আমার এত দিনের ক্যারিয়ারে দাগ দিয়েছে। সেসব না হয় বাদ দিলাম। আমি তো আজকের শিল্পী না। আমাকে কেন ইফতার কিংবা বৈশাখী উপহার দেওয়া হবে না। আমরা তো উপহারের জন্য বসে থাকি না, আমরা চাই সম্মান।”

Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.