শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পর্দায় ফিরছেন তিশা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২

পর্দায় ফিরছেন তিশা

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দীর্ঘদিন নতুন সিনেমাতে দেখা যাচ্ছে না। তবে চলতি মাসেই বড় পর্দায় তিনি ফিরছেন বলে জানা গেছে। কয়েক বছর আগে ‘বীরকন্যা প্রীতিলতা’ নামে সরকারি অনুদানের একটি সিনেমায় শুটিং করেছিলেন তিনি। এটিই এবার মুক্তির তালিকায় এসেছে। নির্মাতা প্রদীপ ঘোষ জানিয়েছেন, সিনেমাটি আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে। যদিও এ সিনেমা মুক্তির তারিখ এরই মধ্যে কয়েকবার পরিবর্তন হয়েছে বলে গণমাধ্যমের বরাতে জানা যায়। তবে নির্মাতা বললেন ভিন্ন কথা। তিনি যুগান্তরকে বলেন, ‘আসলে আমি একটি তারিখই ঠিক করেছি এ সিনেমা মুক্তির জন্য। সেটি হচ্ছে আগামী ২৫ নভেম্বর।

আমি দেখেছি কয়েকটি পোর্টালে সঠিক তারিখ প্রকাশ করা হয়নি। তবে আমার দেওয়া তারিখই চূড়ান্ত।’ এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা। বর্তমানে এ অভিনেত্রী অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন তিনি। নতুন এ সিনেমা প্রসঙ্গে তিশা বলেন, ‘সিনেমাটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। নামের কারণে হয়তো সবাই বুঝতে পারবেন একটি ইতিহাসনির্ভর সিনেমা এটি।

এ সিনেমায় অভিনয় করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। সিনেমা মুক্তি পেলে আশা করি দর্শকদের ভালো লাগবে।’ তিশা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘মায়াবতী’। আগামীতে নতুন কয়েকটি সিনেমাতে কাজ করার কথা চলছে বলে এ অভিনেত্রী জানিয়েছেন।

Posted ৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.