বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩
ভূমি পেডনেকড়। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাতিক্রমী চরিত্রেই অভিনয় করতে দেখা যায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকড়কে। এবার সাহসী দৃশ্যে অভিনয়ের মাধ্যমে আবারও সেই প্রমাণই দিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ভূমি পেডনেকড় আসন্ন সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ এর ট্রেইলার। আর ট্রেইলারেই সম্পুর্ণ নগ্ন অবস্থায় ভূমিকে দেখে চমকে গেলো নেটদুনিয়া।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব চ্যানেল বালাজি মোশন পিকচার এ মুক্তি পাওয়া ২ মিনিট ৩৭ সেকেন্ডের ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার ট্রেইলারের কয়েকটি দৃশ্যে ভূমিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এছাড়া একটি দৃশ্যে সম্পুর্ণ নগ্ন ছিলেন তিনি। সিনেমায় একজন ৩০ বছরের নারী কণিকা কাপুরের চরিত্রে অভিনয় করছেন ভূমি।
গল্পের প্রয়োজনে এর আগে অনেকেই সাহসী দৃশ্যে ক্যামেরার সামনে দাড়িয়েছিলেন। এবার তাদের তালিকায় নাম লেখালেন ভূমি পেডনেকড়। এরজন্য নেটিজেনদের একটি অংশের কটাক্ষের শিকার হন অভিনেত্রী৷
আগামী ৬ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। হাস্যরসে নির্মিত এই সিনেমায় ভূমি পেডনেকড় ছাড়া আরও অভিনয় করেছেন শেহনাজ গিল, ডলি সিং, কুশা কাপিলা প্রমুখ। সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে।
Posted ২:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh