শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নতুন বিতর্কে মধুমিতা সরকার

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

নতুন বিতর্কে মধুমিতা সরকার

টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। প্রায়ই থাকেন আলোচনায়। কিন্তু তাকে নিয়ে সমালোচনাটাই চলে বেশি। কখনো তার ছবি-ভিডিও নিয়ে আবার কখনো বা নানা কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছেন। এবার তাকে নিয়ে উঠেছে নতুন বিতর্ক। সম্প্রতি মধুমিতা গিয়েছিলেন ভারতের অরুণাচল প্রদেশে শুটিং করতে।

এরপর থেকে সেখানকার বেশকিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন মধুমিতা। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে।

বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। আর এই ছবি দেখতেই ভক্তদের একাংশ উপচে পড়েন নায়িকার দিকে। সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বীভৎস! অন্যজন লিখেছেন, মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না! আবার কেউ লিখেছেন, মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে।

অনেকেই আবার মেকআপ সুন্দরী বলে আখ্যা দিয়েছেন। তবে এসব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি মধুমিতা। কোনোদিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি। সদ্য ফিরেছেন শিলাদিত্য মৌলিকের নতুন সিনেমা ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং শেষ করে। গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.