বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেও জ্বরের কারণে শুটিং শেষ করতে পারলেন না ঢালিউড অভিনেত্রী পরীমণি। শুটিং থেকে বিরতি নিয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পরী। ৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
সংবাদমাধ্যম অনুযায়ী, পরী জানিয়েছেন, চার দিন ধরে হাসপাতালে আছি। প্রচণ্ড ঠাণ্ডা ও জ্বর। ঠাণ্ডাটা কোনোভাবেই কমছে না। চেয়েছিলাম সিনেমার শুটিংটা শেষ করে দেব, তা আর হলো না। সবার কাছে দোয়া চাই।
পরী বলেন, রক্তচাপও কমে গেছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে একটা অন্যরকম সময় পার করছি। সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন। সম্প্রতি রেজা ঘটক পরিচালিত ডোডোর গল্প সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এ ছাড়া একাধিক ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
Posted ১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh