শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইমরান-পূজার সঙ্গে দীঘি

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

ইমরান-পূজার সঙ্গে দীঘি

পাঁচ বছর পর নতুন দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা। গানের শিরোনাম ‘চোখে চোখে’। গানটির কথা লিখেছেন পীযূষ দাস। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এর আগে ইমরান ও পূজা জুটির বেশকিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে আরও কয়েকটি গানে কণ্ঠ দিলেও সেগুলো প্রকাশ পায়নি।

এবার পাঁচ বছর পর একসঙ্গে ‘চোখে চোখে’ নিয়ে আসছেন তারা। এ গানটির ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। আর গানটিতে ইমরান ও পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ৫ নভেম্বর সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে এ গানটি।

ইমরান মাহমুদুল বলেন, আমার ও পূজার গান অনেক দিন পর আসছে। বেশ আলাদা কথা-সুরের একটি কাজ। তার সঙ্গে মিল রেখে ভিডিও করা হয়েছে। আমি, পূজা ও দীঘি কাজ করেছি তাতে। সবমিলিয়ে গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।

গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস। ইমরানের মতো করেই গানটি নিয়ে এক্সাইটেড পূজা। তিনি বলেন, অনেক দিন ধরেই গানটি প্রকাশের কথা চলছিল। ইমরান ও আমার ভক্তরাও অপেক্ষা করছিলেন। অবশেষে ৫ই নভেম্বর গানটি প্রকাশ পাচ্ছে। এর মাধ্যমে আমাদের ও শ্রোতা-দর্শকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। গানটি সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে বলেই মনে করি।

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.