বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
দিশা পাটানি মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতার হাতছানি। অভিনয়ের সৌজন্যে যত না চর্চায় থাকেন, তার চেয়ে বেশি থাকেন ব্যক্তিগত নানা কর্মকাণ্ডের কারণে। সিনেমার পর্দাতেও সাহসী দৃশ্যে অভিনয়ে করে বার বার আলোচনায় এসেছেন তিনি।
এ ছাড়াও বিভিন্ন পার্টি বা ইভেন্টে দিশার বোল্ড লুক সকলের নজর কাড়ে। তার পোশাক-পরিচ্ছেদ বা লুক নিয়ে আলোচনার অন্ত নেই। এবার যোগ দিয়েছিলেন মনীশ মলহোত্রার দিওয়ালি পার্টিতে। ডিপ নেক বোল্ড প্লানিং ব্লাউজের সঙ্গে বাদামি রঙের পাতলা ফিনফিনে শাড়িতে পার্টিতে যোগ দেন দিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই দিওয়ালিতে দিশার স্টাইল স্টেটমেন্ট নিয়ে চলছে কানাঘুষা। সমালোচকদের মতে শাড়ির ঐতিহ্যটাই দিশা নষ্ট করে দিয়েছেন। ডিপ নেক ব্লাউজে উন্মুক্ত বক্ষবিভাজিকা।
কোমরের পাশ থেকে প্রায় খুলে পড়ছে শাড়ি। এমন লুকে উষ্ণতার পারদ চড়িয়েছেন তিনি। সেই সঙ্গে রক্তচক্ষুর শিকার হয়েছেন অভিনেত্রী। দিওয়ালিতে দিশার এহেন সাজ দেখে নিন্দার ঝড় নেটপাড়ায়। তাদের মতে, একটি এমন আয়োজনে এ ধরনের পোশাক পরার কোনো মানে নেই। কমনসেন্স কম দিশার। নেটিজেনদের মধ্যে একজন খোঁচা মেরে লেখেন, সবসময় তো একই লুকে দেখি। কোনো পরিবর্তনই তো নেই।
Posted ১:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh