বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
পুরোনো ছবি
চলতি বছরে ‘টাইগার-৩’ ছবিতে ক্যাটরিনা কাইফকে দেখেছেন দর্শক। অনুরাগীরা অভিনেত্রীর নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’-এর জন্য মুখিয়ে রয়েছেন। এই ছবিকে ঘিরে কৌতূহল রয়েছে, কারণ ছবিতে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা।
ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। তবে এই ছবির শুটিংয়ের সময় একবার ক্যাটরিনা নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন। সম্প্রতি অভিনেত্রী ছবিটিতে কাজের দুঃসহ স্মৃতি শেয়ার করেছেন। ক্যাটরিনার মতে, এই ছবি তাকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। কারণ ছবিতে হিন্দির পাশাপাশি তামিল সংলাপও ছিল। পরিচালক ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন। নায়িকা বলেন, আমি তামিল বলতে পারি না।
খুব কঠিন ভাষা। ভেবেছিলাম শ্রীরাম স্যার আমাকে ছাড় দেবেন। অভিনেত্রী আরও জানান, ভেবেছিলাম শুটিংয়ের ব্যস্ততায় শ্রীরাম বিষয়টি ভুলে যাবেন। কিন্তু ছবির শুটিং শেষ হতেই শ্রীরাম বলেন, কাল থেকে তামিল। সে সময় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরদিন সেটে এসেও কেঁদে ফেলি। তবে তামিল প্রশিক্ষক থাকার জন্য সংলাপগুলো রপ্ত করি।
মনে হলো যেন অসম্ভবকে সম্ভব করলাম। ছয় বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীরাম পরিচালিত ‘অন্ধাধুন’। এ বার এই ছবিতে ব্যতিক্রমী কাস্টিং করেছেন পরিচালক। ক্যাটরিনা এবং বিজয়ের জুটি দর্শক কীভাবে নেয়- সেটাই দেখার পালা।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh