শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নতুন ব্যবসায় অপু বিশ্বাস

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

নতুন ব্যবসায় অপু বিশ্বাস

নতুন বছরে রুপালি পর্দার বাইরে কিছু উদ্যোগ নিয়েছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বছরের শুরুতে তিনি জানিয়েছেন, ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে এ বছর। তবে সিনেমার বাইরে ফোকাস করতে চান তিনি। নতুন ব্যবসায় নামার কথা জানিয়েছিলেন এ নায়িকা। তবে সেটা কীসের ব্যবসা হবে সেই বিষয়ে মুখ খোলেননি। বলেছিলেন, ‘নতুন ব্যবসার কথা এখনই বলা যাবে না। সবকিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’

সম্প্রতি জানা গেল পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার ৮ জানুয়ারি থেকে ঢাকার আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন ঢালিউড কুইন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় আমাকে অন্য কিছু অবলম্বন করেই জীবন পার করতে হতো। সেটা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি।’

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.